News Flash

Image

ভোটাধিকার হরণ হলে সবই সম্ভব : মানিক সরকার

আগরতলা, ৪ জুন : ভোটাধিকার হরণ হলে সবই সম্ভব হবে। কিন্তু আগামী দিনে সিপিআই(এম)-এর আসন সংখ্যা শূন্য হলেও দল লড়াইয়ের ময়দান ছাড়বে না। সাধারণ মানুষের স্বার্থে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে সিপিআই(এম) সবসময় আন্দোলন চালিয়ে যাবে। বলে মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে সিপিআই(এম)-র আসন শূন্য হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার মন্তব্যকে এমনটাই কড়া প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

তিনি বলেন, বিজেপি যদি জনগণের ভোটাধিকার হরণ করতে পারে, তাহলে সিপিআই(এম)-এর আসন শূন্য হওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু মানুষ যদি স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে আগামী দিনে বিজেপির কী পরিণতি হবে তা আলাদা করে বলার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, সিপিআই(এম) ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণের সমস্যা, অধিকার এবং জীবিকা রক্ষার আন্দোলনে দল সবসময় সামনের সারিতে থাকবে। গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দেশে এবং রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপরও প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top