News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পর্যটনকে জনপ্রিয় করতে ‘ফোকাস ত্রিপুরা রিল মেকিং প্রতিযোগিতা’ শুরু
Image

পর্যটনকে জনপ্রিয় করতে ‘ফোকাস ত্রিপুরা রিল মেকিং প্রতিযোগিতা’ শুরু

আগরতলা, ৪ জুন : রাজ্যের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের সামনে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে ‘ফোকাস ত্রিপুরা রিল মেকিং প্রতিযোগিতা’ চালু করেছে ত্রিপুরা পর্যটন দপ্তর। সৃজনশীল ডিজিটাল কনটেন্টের মাধ্যমে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈচিত্র্য তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ত্রিপুরা পর্যটন দপ্তর এবং MyGov-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের নাগরিক, কনটেন্ট নির্মাতা, ভ্রমণপ্রেমী এবং তরুণ প্রজন্মকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগীদের স্বল্পদৈর্ঘ্যের রিল ভিডিওর মাধ্যমে ত্রিপুরার পরিচিত ও অপ্রচলিত পর্যটনস্থলগুলিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা Tripura MyGov Portal-এ নিবন্ধন করে নিজেদের ভিডিও জমা দিতে পারবেন। প্রতিযোগিতাটি ৩ জুন ২০২৬ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবকে কাজে লাগিয়ে রাজ্যের পর্যটন খাতকে আরও গতিশীল করে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। রিলভিত্তিক কনটেন্টের মাধ্যমে বৃহত্তর দর্শকসমাজের কাছে ত্রিপুরার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থাপনা, সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জীবনধারা তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছে দপ্তর।

রাজ্যের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে পৌঁছে দিতে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পর্যটন দপ্তরের আধিকারিকরা। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ ত্রিপুরাকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top