News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলকাতা থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূ, পরিবারের হাতে তুলে দিল যাত্রাপুর থানার পুলিশ
Image

কলকাতা থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূ, পরিবারের হাতে তুলে দিল যাত্রাপুর থানার পুলিশ

আগরতলা ৩ জুন: সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার পুলিশের তৎপরতায় নিখোঁজ এক গৃহবধূকে পশ্চিমবঙ্গের কলকাতার রাজারহাট এলাকা থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নির্ভয়পুর এলাকার বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাপুর থানাধীন সীমান্তবর্তী নির্ভয়পুর গ্রামের বাসিন্দা প্রমিতা ভৌমিক (মজুমদার), স্বামী প্রসেনজিৎ মজুমদার, গত ২৩ মে নিজের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বেগে পড়ে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে।

ঘটনার তদন্তে নেমে যাত্রাপুর থানার পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তা নেয়। মোবাইল ফোন ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে পুলিশ জানতে পারে যে প্রমিতা কলকাতার উপকণ্ঠে রাজারহাটের একটি হোটেলে অবস্থান করছেন।

তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রাপুর থানার একটি বিশেষ দল, গৃহবধূর স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে রাজারহাটের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে পুলিশ হোটেল থেকে প্রমিতা ও তাঁর শিশুসন্তানকে উদ্ধার করে নিরাপদে ত্রিপুরায় ফিরিয়ে আনে।

যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) পার্থ নাথ ভৌমিক জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক বিজয় চক্রবর্তীর নেতৃত্বে একটি দল দ্রুত রাজারহাটে যায় এবং সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন করে। সোমবার তারা প্রমিতা ও তাঁর সন্তানকে নিয়ে রাজ্যে ফিরে আসে।

পুলিশ জানিয়েছে, কী পরিস্থিতির কারণে ওই গৃহবধূ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ফিরে আসার পর তাঁকে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হতে না হয়। বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করার পরামর্শও দিয়েছে পুলিশ।

উদ্ধার অভিযানের সফল সমাপ্তিতে এলাকাবাসী যাত্রাপুর থানার পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।

Releated Posts

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ডিজিপি অনুরাগকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top