News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপির সাংগঠনিক বৈঠক, রাজ্যজুড়ে কর্মসূচির ঘোষণা
Image

মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপির সাংগঠনিক বৈঠক, রাজ্যজুড়ে কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩ জুন: কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের উন্নয়নমূলক সাফল্য, জনকল্যাণমূলক প্রকল্প, সাংগঠনিক কর্মকাণ্ডের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান নবদল বণিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে গত ১২ বছর ছিল “সেবা, সুশাসন, বিশ্বাস ও জনকল্যাণের” এক উজ্জ্বল অধ্যায়। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, জনমুখী উদ্যোগ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

নবদল বণিক আরও বলেন, উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে দলীয় কর্মীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, “দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যদিকে, বিজেপি যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ভিকি প্রসাদ জানান, ২০২৬ সালের ৭ জুন এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার ১২ বছর পূর্ণ করবে। তিনি এই সময়কালকে প্রধানমন্ত্রী মোদির “ন্যাশন ফার্স্ট” আদর্শে পরিচালিত এক ঐতিহাসিক সাফল্যের অধ্যায় বলে উল্লেখ করেন।

তিনি জানান, “বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছর” উদযাপন উপলক্ষে আগামী ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়-এর নির্দেশনায় এই কর্মসূচিগুলি পরিচালিত হবে বলে তিনি জানান।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগের সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top