News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘদিন বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ মগ পাড়াবাসী, পথ অবরোধে স্থানীয়রা
Image

দীর্ঘদিন বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ মগ পাড়াবাসী, পথ অবরোধে স্থানীয়রা

আগরতলা, ২৮ মে: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন বাইখোড়ার পশ্চিম চড়কবাই মগ পাড়ার স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বাইখোড়া থেকে মুহুরীপুর যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চড়কবাই মগ পাড়ায় দীর্ঘ কয়েক বছর ধরেই ট্রান্সফরমারের সমস্যার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। এর মধ্যে গত তিনদিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গোটা এলাকা। বহুবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে মগ পাড়ার অনেক বাসিন্দা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, তাই পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, বহু গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাঁরা বিল পরিশোধ করছেন না, তাঁদের বিরুদ্ধে দপ্তর যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বলেও দাবি ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে বাধ্য হয়েই তাঁরা পথ অবরোধে বসেছেন। তাঁদের মূল দাবি, অবিলম্বে এলাকায় নতুন ট্রান্সফরমার বসাতে হবে এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে।

অন্যদিকে, বিদ্যুৎ না থাকায় এলাকায় পানীয় জলের সমস্যাও চরম আকার ধারণ করেছে। ফলে বিদ্যুতের পাশাপাশি পানীয় জলের দাবিতেও আন্দোলনে সামিল হন এলাকার মহিলারা।

বৃহস্পতিবার ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় দীর্ঘ সময় অবরোধ চললেও প্রশাসনের কোনো আধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং কবে সমস্যার সমাধান হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন মগ পাড়ার বাসিন্দারা।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top