News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া মহকুমা জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা
Image

সোনামুড়া মহকুমা জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৮ মে :
দেশ ও রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি সোনামুড়া মহকুমা জুড়েও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব পবিত্র “ঈদ উল আযহা”। শুক্রবার সকাল থেকেই মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ভিড় জমাতে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের। বড়দের পাশাপাশি ছোটদের মধ্যেও উৎসবের আনন্দ ছিল চোখে পড়ার মতো।

এদিন ঈদের নামাজ আদায় শেষে সমগ্র রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বিগত বছরের ন্যায় এ বছরও সম্প্রীতির শহর সোনামুড়ায় শান্তিপূর্ণভাবেই ঈদ উৎসব পালিত হবে বলে আমি আশাবাদী।”

অন্যদিকে, সোনামুড়া টাউন জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, পবিত্র ঈদ সমগ্র রাজ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে এবং উৎসব উদযাপনকে কেন্দ্র করে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, নির্দিষ্ট স্থান ও পর্দার আড়ালেই যেন কোরবানি সম্পন্ন করা হয়, যাতে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন অন্য কারও অসুবিধার কারণ না হয়।
.

Releated Posts

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের…

ByByReshmi Debnath Jul 12, 2026

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

কাঞ্চনমালা হাসপাতালে তাণ্ডবের অভিযোগ, মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ; আটক কয়েকজন

আগরতলা, ১২ জুলাই: কমলাসাগর বিধানসভার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একদল যুবকের তাণ্ডব ও কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ অগ্রগতি, এক হাজারের বেশি উপভোক্তার হাতে অনুমোদনপত্র

আগরতলা, ১২ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ এগোল গৃহ নির্মাণের…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top