News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টার থেকে পালালো তিন নাবালিকা, উঠছে চরম অব্যবস্থাপনার অভিযোগ
Image

বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টার থেকে পালালো তিন নাবালিকা, উঠছে চরম অব্যবস্থাপনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ মেঃ বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টারকে ঘিরে সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। প্রশাসনের নিরাপত্তায় রাখা তিন নাবালিকা রাতের অন্ধকারে কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা ও আবাসিকদের প্রতি আচরণ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

অভিযোগ, সেন্টারে নাবালিকাদের ঠিকভাবে খাবার দেওয়া হতো না এবং দীর্ঘ সময় ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো তাদের। স্থানীয় সূত্রের দাবি, অমানবিক পরিবেশ ও অবহেলার শিকার হচ্ছিল ওই নাবালিকারা। সেই অসহায় পরিস্থিতির জেরেই তারা পালানোর সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গভীর রাতে প্রথমে তালা ভেঙে বাইরে বেরিয়ে আসে তিন নাবালিকা। পরে কাপড় জোড়া লাগিয়ে ওয়ালের উপর দিয়ে নিচে নেমে পালিয়ে যায় তারা। ঘটনার পর থেকেই সখী ওয়ান স্টপ সেন্টারের বিরুদ্ধে জনরোষ বাড়তে শুরু করেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রে আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার, অব্যবস্থাপনা, অপর্যাপ্ত খাবার এবং নজরদারির ঘাটতির মতো নানা সমস্যা চলছিল। অথচ প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের।

প্রশ্ন উঠছে, যে কেন্দ্র নাবালিকাদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য তৈরি, সেখানে যদি ন্যূনতম খাবার ও মানবিক পরিবেশই নিশ্চিত না হয়, তাহলে সেই কেন্দ্রের কার্যকারিতা কোথায়? শুধু উদ্ধার করাই কি প্রশাসনের দায়িত্ব, নাকি তাদের নিরাপদ ও সম্মানজনকভাবে রাখার দায়ও প্রশাসনের—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
সখী ওয়ান স্টপ সেন্টারের ইনচার্জ বুল্টি রানী দত্ত ঘটনার সত্যতা স্বীকার করলেও খাবার ও অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে স্পষ্টভাবে কিছু বলতে চাননি।

ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিকদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সখী ওয়ান স্টপ সেন্টারের সার্বিক ব্যবস্থাপনা পুনর্বিবেচনা করা জরুরি।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top