News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাল নোট ও নেশার ট্যাবলেট সহ গ্রেফতার শিক্ষক, চাঞ্চল্য খোয়াইয়ে
Image

জাল নোট ও নেশার ট্যাবলেট সহ গ্রেফতার শিক্ষক, চাঞ্চল্য খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মেঃ খোয়াই জেলায় এক শিক্ষকের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কার্তিক দেবনাথ (৪০) পেশায় একজন শিক্ষক। তাঁর বাড়ি খোয়াই থানার পশ্চিম সোনাতলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই খোয়াই ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাজারে জাল নোট চালানো এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বুধবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খোয়াই জেলা গোয়েন্দা পুলিশ বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

তল্লাশি চালিয়ে প্রথমে তাঁর কাছ থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম সোনাতলায় তাঁর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আরও ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট এবং ৫৫টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বুধবার অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। একজন শিক্ষকের বিরুদ্ধে জাল নোট ও মাদক কারবারের মতো গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top