News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে পুলিশের জালে গাঁজা পাচারচক্র, ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আটক একটি গরু
Image

কমলপুরে পুলিশের জালে গাঁজা পাচারচক্র, ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আটক একটি গরু

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৭ মেঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গাঁজা পাচারের অভিযোগে একটি মহিন্দ্রা গাড়ি সহ এক চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, টি আর ০১- এইচ – ৩৯২৭ নম্বরের একটি মহিন্দ্রা  প্রাইভেট গাড়ি খোয়াই দিক থেকে কমলপুরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে কমলপুর মহকুমার শ্রীরামপুর নাকা পয়েন্টে বিশেষ অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালীন গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫২টি প্যাকেটের মধ্যে মোট ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও গাড়ির ভিতর থেকে আসামের একই নম্বরের আরও দুটি নম্বর প্লেট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ গাড়ি সহ চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে কমলপুর থানার পুলিশ।
এ বিষয়ে কমলপুর থানার এসআই দেবব্রত দত্ত জানান, গোটা ঘটনার তদন্ত চলছে এবং পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top