News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় খাবারের দোকানে স্বাস্থ্য দফতরের অভিযান, মিলল একাধিক অনিয়ম
Image

আগরতলায় খাবারের দোকানে স্বাস্থ্য দফতরের অভিযান, মিলল একাধিক অনিয়ম

আগরতলা, ২৭ মে: আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকান ও মিষ্টির প্রতিষ্ঠানে বুধবার অভিযান চালাল পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অধীন ফুড সেফটি টিম। অভিযানে একাধিক দোকানে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গুরুতর অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

বুধবার স্বাস্থ্য দফতরের ফুড সেফটি টিম আগরতলার একাধিক পরিচিত খাবারের দোকানে পরিদর্শন চালায়। এরমধ্যে ছিল মিঠাই, লক্ষ্মীনারায়ণবাড়ি সংলগ্ন জয় গোপাল মিষ্টান্ন সহ শহরের আরও বেশ কয়েকটি সুপরিচিত মিষ্টির দোকান। অভিযানে রান্নাঘর, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং প্যাকেটজাত খাদ্যসামগ্রী পরীক্ষা করা হয়। পরিদর্শনের সময় কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগ সামনে আসে।

পশ্চিম জেলার সিএমও অফিসের কর্মকর্তা ড. অমর্ত্য  দেবনাথ জানান, অভিযানে বেশ কিছু অনিয়ম নজরে এসেছে। কিছু ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীও পাওয়া গেছে। সংশ্লিষ্ট দোকানগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন আধিকারিকগণ।

সাধারণ মানুষের দাবি, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে শহরের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।

Releated Posts

বরখাস্ত হওয়া আমলারা বিরোধীদের সরকারি তথ্য দিচ্ছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জুলাই: চাকুরী থেকে বরখাস্ত হওয়া আমলা বিরোধীদের সরকারি তথ্য পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিরোধীরা সরকারের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জুলাই: বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করতে বদ্ধপরিকর রাজ্য সরকার: সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ জুলাই: ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিক সংস্কার ও…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top