News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঈদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

ঈদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে: ঈদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মুসলিম সম্প্রদায়ের জনগণ সহ সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ঈদ-উল-জোহা (বকরিদ) হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, আত্মশুদ্ধি ও মানবতার এক পবিত্র উৎসব। আত্মশুদ্ধি ও ত্যাগের মহান আদর্শের মধ্য দিয়ে ঈদ উদযাপনের এই লগ্নে রচিত হয় আমাদের পারস্পরিক সৌহার্দ্য। রাজ্যের উন্নয়নের ধারায় উৎসবের এই বার্তা প্রসারিত হোক সকল জনগণের উপলব্ধি ও আত্মচেতনায়।

ঈদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের সকল অংশের জনগণের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সুন্দর জীবন কামনা করেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top