News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চোরের উপদ্রবে আতঙ্কে শান্তিরবাজার শহর, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Image

চোরের উপদ্রবে আতঙ্কে শান্তিরবাজার শহর, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

শান্তিরবাজার, ২৬ মে: বর্তমান সময়ে শান্তিরবাজার শহরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা। বাইক, বাইসাইকেল, গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে গরু পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন শহর ও আশপাশ এলাকার বাসিন্দারা। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শান্তিরবাজার শহরের মষ্টারপাড়া এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয়ে যায়। এরপর শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বাইসাইকেল চুরির ঘটনাও সামনে আসে। শুধু তাই নয়, বিভিন্ন বাড়ি থেকে গরু চুরির ঘটনাও প্রায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এরই মধ্যে গত রবিবার রাতে শান্তিরবাজার পুরপরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সুরপাড়া এলাকায় একই রাতে ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল বাড়িগুলি থেকে একাধিক গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর সোমবার রাতেও ওই এলাকাতেই একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

এলাকাবাসীদের দাবি, গভীর রাতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতী বলেরো গাড়ি, অটো ও বাইক নিয়ে এলাকায় ঘোরাফেরা করে। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। এই ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।

চুরির খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও, স্থানীয়দের অভিযোগ শুধুমাত্র ডায়েরিতে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেই দায়িত্ব শেষ করছে পুলিশ। অপরাধ দমনে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

এছাড়া শান্তিরবাজার থানার অধীনে কর্মরত ডি আই বি কর্মীদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, কোনও ঘটনা ঘটার পরে তার রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালেও, আগাম সন্দেহজনক গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছেন তারা। ফলে চুরির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে মত সাধারণ মানুষের।

তবে ডি আই বি কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যে। এখন দেখার, চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top