News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংকল্প থেকে সাফল্যের যাত্রা: কেন্দ্রে মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপনে বিজেপি
Image

সংকল্প থেকে সাফল্যের যাত্রা: কেন্দ্রে মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপনে বিজেপি

নয়াদিল্লি, ২৬ মে (আইএএনএস): ২০১৪ সালে প্রথমবার কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পর থেকে ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সোমবার এই সময়কালকে সুশাসন, উন্নয়ন এবং জাতীয় রূপান্তরের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সময়কে দেশ গঠনের নতুন যুগ বলেও দাবি করেছে দল।

১২ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকার দেশজুড়ে একটি বিশেষ জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেছে। এই প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী এবং সাংসদরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে সরকারের দাবি অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে অর্জিত “২২টি বড় সাফল্য” তুলে ধরবেন।

এই প্রচারে বিশেষ গুরুত্ব পাবে কল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, ডিজিটাল শাসনব্যবস্থা, বিদেশনীতি এবং সামাজিক ক্ষেত্রের উদ্যোগগুলি।

বিজেপির জাতীয় সভাপতি নিতিন নাবিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে অভিনন্দন জানিয়ে বলেন, “২৬ মে ২০১৪-তে যে অধ্যায় শুরু হয়েছিল, তা শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, বরং জাতির আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের ঐতিহাসিক মুহূর্ত।”

তিনি আরও বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রচেষ্টা” এবং “অন্ত্যোদয়”-এর নীতিকে সামনে রেখে সরকার সাধারণ মানুষের জীবনে পরিবর্তন এনেছে। জনধন, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি), ডিজিটাল ইন্ডিয়া-সহ একাধিক উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ২৬ মে ২০১৪ ভারতের উন্নয়ন ও সভ্যতার যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছিল।

তিনি বলেন, “অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ, আত্মনির্ভর ভারত, ডিজিটাল রূপান্তর, পরিকাঠামো বৃদ্ধি, দৃঢ় আন্তর্জাতিক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তা— সব ক্ষেত্রেই অভূতপূর্ব গতিতে এগিয়েছে দেশ।”

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গত ১২ বছর ছিল সেবা, সুশাসন এবং দরিদ্র মানুষের কল্যাণে উৎসর্গীকৃত এক যাত্রা।

তিনি দাবি করেন, “দেশ নীতিগত অচলাবস্থা থেকে বেরিয়ে এসে এখন ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম’-এর পথে এগোচ্ছে।”

বিজেপির মতে, গত ১২ বছরে জনধন অ্যাকাউন্ট থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ডিজিটাল ইন্ডিয়া— নানা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে বড় পরিবর্তন এসেছে। পাশাপাশি “বিকশিত ভারত ২০৪৭” লক্ষ্য পূরণের দিকেও দেশ দ্রুত এগোচ্ছে বলে দাবি করেছে দল।

Releated Posts

বহু বছর পর বদল, কলকাতায় রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বকরিদের নামাজ

কলকাতা, ২৮ মে (আইএএনএস): বহু বছরের প্রথা ভেঙে এ বার কলকাতায় বকরিদের নামাজ অনুষ্ঠিত হল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।…

ByByNews Desk May 28, 2026

সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিলেন এস জয়শঙ্কর

নিকোসিয়া, ২৮ মে (আইএএনএস): সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদেশমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk May 28, 2026

দেবগিরি এক্সপ্রেসে যাত্রীর কাছ থেকে ১.২২ কোটি টাকার হাওলা অর্থ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ মে (আইএএনএস): সেকেন্দ্রাবাদ সরকারি রেল পুলিশ (জিআরপি) এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর যৌথ অভিযানে দেবগিরি এক্সপ্রেস…

ByByNews Desk May 28, 2026

গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেহাই নয়, দায় নিচ্ছি: সিবিএসই ওএসএম বিতর্কে ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২৮ মে (আইএএনএস): সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতি ঘিরে বিতর্কের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার আশ্বাস…

ByByNews Desk May 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top