News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মানিক সাহার, ১২ বছরের জনসেবায় শুভেচ্ছা
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মানিক সাহার, ১২ বছরের জনসেবায় শুভেচ্ছা

নয়াদিল্লি, ২৬ মে: দেশের সেবায় নিবেদিত ১২ বছর পূর্ণ করায় মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, দেশের জন্য নিবেদিত ১২ বছরের অসাধারণ সেবা পূর্ণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। দেশের পরিকাঠামোর উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়ার সূচনা, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের মাধ্যমে তাঁর দূরদর্শী নেতৃত্ব আত্মনির্ভর ভারতকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে।

তিনি আরও লেখেন, তাঁর অটল প্রতিশ্রুতি ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞ।

অন্য একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে পবিত্র মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির এবং তার নবনির্মিত পরিকাঠামোর একটি ফটো ফ্রেম উপহার হিসেবে প্রদান করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, প্রসাদ প্রকল্পের আওতায় মন্দিরটির ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও পর্যটকরা মাতার দর্শনের জন্য এখানে আসছেন, যা মন্দিরটির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বৃদ্ধি করেছে।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top