News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট রেল স্টেশনে ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির উদ্যোগে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ
Image

কুমারঘাট রেল স্টেশনে ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির উদ্যোগে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ

আগরতলা, ২০ মে: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির কুমারঘাট শাখা। সমিতির উদ্যোগে বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী কুমারঘাট রেল স্টেশনে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করা হয়।

এই উদ্যোগকে কেন্দ্র করে স্টেশন চত্বরে এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের হাতে ঝালমুড়ির প্যাকেট তুলে দেন সমিতির সদস্যরা। প্রচণ্ড গরমের মধ্যেও এমন উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ ও যাত্রীরা।

সমিতির সদস্যরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবামূলক আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা এই কর্মসূচির আয়োজন করেছেন। ভবিষ্যতেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তারা।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top