News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজার স্কুলপাড়া থেকে চুরি পালসার বাইক, থানায় অভিযোগ দায়ের
Image

শান্তিরবাজার স্কুলপাড়া থেকে চুরি পালসার বাইক, থানায় অভিযোগ দায়ের

শান্তিরবাজার, ২০ মে: রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শান্তিরবাজার মহকুমাতেও ক্রমশ বাড়ছে চুরির ঘটনা। ফের নিশিকুটুম্বের দৌরাত্ম্যে চুরি গেল একটি মোটরবাইক। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজারের স্কুলপাড়া এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ টি আর ০১এটি ৬৬৬৭ নম্বরের একটি পালসার বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাইকটির মালিক রাহুল দাস জানান, তিনি কর্মস্থল থেকে বাড়িতে ফিরে বাইকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে বাজারে যাওয়ার জন্য ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন রাস্তার পাশে রাখা তার বাইকটি আর নেই।

এরপর আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও বাইকের কোনো সন্ধান না পেয়ে তিনি বিষয়টি শান্তিরবাজার থানায় জানান। পরে এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ও দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে চলেছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top