News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরি নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে সরব এমজিএনরেগা কর্মীরা, সালেমা বিডিও-র কাছে স্মারকলিপি
Image

চাকরি নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে সরব এমজিএনরেগা কর্মীরা, সালেমা বিডিও-র কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে: চাকরি নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তার দাবিতে এবার সরব হলেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্লকে কর্মরত এমজিএনরেগা কর্মচারীরা। সোমবার অল ত্রিপুরা এমজিএনরেগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সালেমা আরডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও)-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০০৬ সাল থেকে এমজিএনরেগা প্রকল্পের আওতায় বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনও তাঁদের চাকরি স্থায়ীকরণ, উপযুক্ত বেতন কাঠামো এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে স্বল্প বেতনে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ কর্মচারীর পরিবারে পাঁচ থেকে ছয়জন সদস্য থাকায় দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে দাবি সংগঠনের।

কর্মচারীদের অভিযোগ, ২০১২ সালের ২৬ ডিসেম্বর সরকার এমজিএনরেগা কর্মীদের বেতন কাঠামো সংশোধন করলেও সেখানে স্নাতক, ডিপ্লোমা ও আন্ডার-গ্র্যাজুয়েট কর্মীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। একই পদে কাজ করেও সমান বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কালীপদ দাস, প্রসেনজিৎ সিনহা, সুবিনয় পাল, সুকান্ত দেবনাথ, শেলি কর সহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে— যোগদানের তারিখ থেকে চাকরি নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি ও পঞ্চায়েত দপ্তরের অন্যান্য প্রকল্পের সঙ্গে সমন্বিত বেতন কাঠামো চালু, বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা, অবসর গ্রহণের বয়সসীমা কমপক্ষে ৬৫ বছর নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণার ক্ষেত্রে এমজিএনরেগা কর্মীদেরও একই সুবিধা প্রদান।

সংগঠনের দাবি, দীর্ঘ প্রায় দুই দশক ধরে রাজ্যের গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁরা এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত তাঁদের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

Releated Posts

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top