আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে এমনটাই অভিযোগ তুলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বিলটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তিনি স্পষ্ট করে বলেন, নারীদের সংরক্ষণ নিয়ে কোনও বিরোধিতা নেই। বরং প্রয়োজনে ৩৩ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়ার পক্ষেও কংগ্রেস সমর্থন জানায়।
সুদীপ রায় বর্মণ আরও বলেন, মহিলা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। তাঁর দাবি, সত্যকে আড়াল করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি মিথ্যার আশ্রয় নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বলেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
এই ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।



















