News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা অভিযানে বাধা, কংগ্রেস ভবনের সামনে আটকালো পুলিশ, ক্ষোভে মহিলা কংগ্রেস
Image

বিধানসভা অভিযানে বাধা, কংগ্রেস ভবনের সামনে আটকালো পুলিশ, ক্ষোভে মহিলা কংগ্রেস

আগরতলা, ৩০ এপ্রিল: নারী সংরক্ষণ চালুর দাবিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ডাকা বিধানসভা অভিযানকে ঘিরে আজ উত্তেজনা ছড়ায় রাজধানীতে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিধানসভা অভিযানে যাওয়ার আগে কংগ্রেস ভবনের সামনেই আন্দোলনকারীদের পথ আটকে দেয় পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, নারী সংরক্ষণ বিল কার্যকর করার দাবিতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের বাধার মুখে তারা আর এগোতে পারেননি। ফলে কংগ্রেস ভবনের সামনেই অবস্থান-বিক্ষোভে সামিল হন মহিলা কংগ্রেস কর্মী-সমর্থকরা।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে মহিলা কংগ্রেসের নেত্রীরা অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার পরিকল্পিতভাবে নারী সংরক্ষণ বিল কার্যকর হওয়া আটকে দিচ্ছে। তাদের দাবি, ডিলিমিটেশন ইস্যুকে সামনে এনে এই বিলকে ঘিরে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে এবং এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলগুলোর উপর।

বিজেপি সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করে মহিলা কংগ্রেস নেত্রীরা বলেন, নারীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রের সরকার আন্তরিক নয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

____

Releated Posts

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top