News Flash

  • Home
  • দেশ
  • ভোট গণনার আগে নতুন ব্যবস্থা: কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র চালু করল নির্বাচন কমিশন
Image

ভোট গণনার আগে নতুন ব্যবস্থা: কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র চালু করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করতে কিউআর কোডভিত্তিক ফটো আইডি কার্ড ব্যবস্থা চালু করল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)।

ইসিআই জানিয়েছে, ইসিআইনেট প্ল্যাটফর্মে চালু হওয়া এই নতুন মডিউলের মাধ্যমে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ রোধ করা যাবে। আসাম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। পাশাপাশি পাঁচটি রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনেও এটি প্রয়োগ করা হবে।

এক সরকারি বিবৃতিতে উপ-পরিচালক পি. পবন জানান, গত এক বছরে কমিশনের নেওয়া ৩০টিরও বেশি সংস্কারের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বুথ লেভেল অফিসারদের জন্যও কিউআর কোডযুক্ত আইডি চালু করা হয়েছিল।

নতুন ব্যবস্থায় তিনস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রথম ও দ্বিতীয় স্তরে রিটার্নিং অফিসারের দেওয়া ফটো আইডি কার্ড হাতে ধরে পরীক্ষা করা হবে। তৃতীয় ও সবচেয়ে ভেতরের স্তরে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাইয়ের পরেই গণনা হলে প্রবেশের অনুমতি মিলবে।

এই কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনা কর্মী, প্রযুক্তিগত কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও কাউন্টিং এজেন্টসহ অনুমোদিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে।

জেলা নির্বাচন আধিকারিক ও রিটার্নিং অফিসারদের এই ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষিত কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, গণনার স্বচ্ছতা, নিরাপত্তা ও দক্ষতা বজায় রাখতে সব স্তরের নির্বাচন আধিকারিকদের কঠোরভাবে নির্দেশ মানার কথাও বলা হয়েছে।

মিডিয়ার সুবিধার্থে প্রতিটি গণনা কেন্দ্রে গণনা হলের কাছেই মিডিয়া সেন্টার তৈরি করা হবে। তবে সাংবাদিকদের প্রবেশ আগের মতোই কমিশনের অনুমতিপত্রের ভিত্তিতেই হবে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top