News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু
Image

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসা পরিষেবা সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি পরিষেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

প্রথমবারের মতো হাসপাতালে এন্ডোক্রাইনোলজি বহির্বিভাগে পরিষেবা চালু করা হচ্ছে। নতুন এই পরিষেবার মাধ্যমে হরমোনজনিত বিভিন্ন রোগের চিকিৎসা এখন থেকে বিশেষজ্ঞ পর্যায়ে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে কার্ডিওলজি বহির্বিভাগে ডাঃ মুকুট রায় পরিষেবা প্রদান করবেন। এছাড়া অন্যান্য কর্মদিবসে তিনি এন্ডোক্রাইনোলজি ও জেনারেল মেডিসিন বিভাগে পরিষেবা দেবেন এবং প্রয়োজনে জরুরি দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, কার্ডিওলজি বহির্বিভাগের সংশোধিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার (সরকারি ছুটি ব্যতীত) সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। শনিবারে বিশেষ ক্লিনিক হিসেবে শিশু কার্ডিওলজি এবং পেরিফেরাল আর্টারিয়াল রোগের চিকিৎসা পরিষেবা চালু থাকবে।

এই নতুন ব্যবস্থা আগামী ১১ মে, ২০২৬ থেকে কার্যকর হবে।

আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ বিধান গোস্বামী এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন।

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top