News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে
Image

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হাঁটু জলে ডুবে যাওয়ায় নিত্যদিনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সকালের বৃষ্টির জেরে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। শহরের বিভিন্ন বাজার এলাকা, প্রধান সড়ক এবং নিচু অঞ্চলগুলোতে জল জমে থাকায় যান চলাচল ব্যাহত হয়। বহু জায়গায় যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের জল ঠেলে চলাচল করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়া শহরের নিকাশি ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় উন্নয়নের দাবি থাকলেও বাস্তবে বর্ষা নামলেই পুরনো সমস্যাই মাথাচাড়া দিয়ে ওঠে বলে মত তাদের।

অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কিছু জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হলেও, দ্রুত জল নিষ্কাশনের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top