News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে ভারত, উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ জোরদার: বিদেশ মন্ত্রক
Image

পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে ভারত, উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ জোরদার: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ভারত এবং উপসাগরীয় দেশগুলির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

সোমবার এক আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-তে সরকারি সফরে গিয়েছিলেন এবং সেখানে প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগ ক্রমাগত বাড়ানো হচ্ছে। ২৫ ও ২৬ এপ্রিল অজিত ডোভাল ইউএই সফরে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও কথা হয়।”

জয়সওয়াল জানান, এক মাসের মধ্যে এটি ইউএই-তে ভারতের দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে ১১-১২ এপ্রিল বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইউএই সফরে গিয়ে তাঁর সমকক্ষের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় সংঘাতের মধ্যে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইউএই-কে ধন্যবাদ জানানো হয়।

একই বৈঠকে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (গালফ) অসীম আর মহাজন জানান, পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কেন্দ্র নিরন্তর কাজ করে চলেছে। এ জন্য মন্ত্রকে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে, যা ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারের প্রশ্নের উত্তর দিচ্ছে।

তিনি বলেন, “আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলি ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। স্থানীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে এবং নিয়মিত আপডেটেড অ্যাডভাইসারি জারি করা হচ্ছে।”

মহাজন আরও জানান, পশ্চিম এশিয়া থেকে ভারতে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ লক্ষ ১৯ হাজার যাত্রী ওই অঞ্চল থেকে ভারতে ফিরেছেন।

বর্তমানে ইউএই থেকে ভারতে প্রায় ১০৫টি ফ্লাইট চালানোর কথা রয়েছে। সৌদি আরব, ওমান, কুয়েত, বাহরিন থেকেও সীমিত সংখ্যক ফ্লাইট চলছে। কাতারের আকাশসীমা আংশিক খোলা রয়েছে এবং কাতার এয়ারওয়েজ পরিষেবা চালাচ্ছে। খুব শীঘ্রই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোও কাতার থেকে পরিষেবা শুরু করতে পারে।

ইরানের আকাশসীমা আংশিকভাবে খোলা থাকায় ভারতীয়দের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তেহরানের ভারতীয় দূতাবাসের সহায়তায় ২,৪৬১ জন ভারতীয়কে স্থলপথে দেশ ছাড়তে সাহায্য করা হয়েছে।

উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হলেও পরবর্তী আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top