News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘দিদির গুন্ডাদের ভয় পাবেন না’, বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের
Image

‘দিদির গুন্ডাদের ভয় পাবেন না’, বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “দিদির গুন্ডাদের ভয় পাওয়ার দরকার নেই।”

সোমবার এক্স-এ পোস্ট করে শাহ বলেন, “দিদির গুন্ডাদের নিয়ে চিন্তা করবেন না। নির্বাচন কমিশন প্রতিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনী (সিএপিএফ) মোতায়েন করেছে। আমি আজই বলে যাচ্ছি— নির্বাচনের পর বিজেপি সরকার গঠন হবে। তবুও আগামী ৬০ দিন কেন্দ্রীয় বাহিনী এখানেই থাকবে।”

২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই দিন রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।

এদিকে নির্বাচন কমিশনও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, এবার স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলির বাইরে যাওয়ার রাস্তা পর্যন্ত সিসিটিভির আওতায় আনা হচ্ছে।

প্রথম দফায় ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে সিসিটিভি থাকলেও, বাইরে ভোটারদের ভয় দেখানোর কিছু অভিযোগ সামনে আসায় এই অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রের আশপাশের রাস্তা ও প্রবেশপথগুলিও নজরদারিতে থাকবে।

এছাড়াও উড়ন্ত স্কোয়াড ও নিরাপত্তা সংস্থাগুলি এখনও পর্যন্ত রাজ্যে নগদ টাকা, মদ এবং অন্যান্য প্রলোভনমূলক সামগ্রী মিলিয়ে মোট ৫১০.১০ কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে, যা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ২০০ কোটি টাকা বেশি।

উল্লেখ্য, ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষে ৪ মে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার ফল ঘোষণা করা হবে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top