News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি ফলাফলের পর রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ, তেলিয়ামুড়ায় বাড়িঘর ভাঙচুর ও আতঙ্কে পরিবারছাড়া বিজেপি নেতা
Image

এডিসি ফলাফলের পর রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ, তেলিয়ামুড়ায় বাড়িঘর ভাঙচুর ও আতঙ্কে পরিবারছাড়া বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিলঃ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে তিপ্রা মথার জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ সামনে আসতে শুরু করেছে। অগ্নিকাণ্ড, বাড়িঘর ভাঙচুর, রাজনৈতিক কর্মীদের উপর হামলা এবং বাজার বন্ধ করে দেওয়ার মতো একাধিক ঘটনার খবর মিলছে বিভিন্ন এলাকা থেকে।

এই প্রেক্ষাপটে তেলিয়ামুড়া মহকুমার ১১ নম্বর মহারানীপুর এডিসি আসনের অন্তর্গত তুইমধু এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তিপ্রা মথার একাংশ কর্মী-সমর্থকরা বিজয়ের পর বিজেপি নেতার বাড়িতে হামলা চালায়। বিজেপির মাইনোরিটি মোর্চার জেলা সভাপতি রশিদ মিয়া দাবি করেছেন, তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। পরিস্থিতির জেরে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একই এলাকায় অন্তত ২০ থেকে ২৫ জন বিজেপি কর্মী আক্রমণের আশঙ্কায় একটি বিশ্রামাগারে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই তুইমধু এলাকায় বিজেপির একটি পার্টি অফিস ভেঙে ফেলার অভিযোগও উঠেছে। পাশাপাশি, জাতীয় সড়কের ধারে চাকমাঘাট বাজারে কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।

এদিকে, একাংশ স্থানীয় বাসিন্দার অভিযোগ, এই পরিস্থিতির পেছনে উস্কানিমূলক বক্তব্য দায়ী। তাঁদের দাবি, এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনের আগে বিভিন্ন সময়ে উত্তেজনাপূর্ণ মন্তব্য করেছিলেন, যার প্রভাব এখন দেখা যাচ্ছে।

যদিও তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে প্রদ্যোত কিশোর দেববর্মন নির্বাচনোত্তর শান্তির আহ্বান জানিয়েছিলেন, তবুও বাস্তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করে আইন-শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top