News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন, দেড় হাজার বাইক নিয়ে বিশাল র‍্যালি
Image

তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন, দেড় হাজার বাইক নিয়ে বিশাল র‍্যালি

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: টি টি এ এ ডি সি নির্বাচনের প্রচারের শেষ লগ্নে তেলিয়ামুড়া মহকুমায় রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। শুক্রবার ১১ নম্বর মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে আয়োজিত বিশাল বাইক র‍্যালি কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়।

চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালিতে প্রায় দেড় হাজারেরও বেশি বাইক আরোহী কর্মী-সমর্থক অংশ নেন। র‍্যালিটি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি, উত্তর ও দক্ষিণ মহারানী এলাকা পেরিয়ে কল্যাণপুর ঘুরে তেলিয়ামুড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় মানিকবাজারে। পথজুড়ে শোনা যায় জোরালো স্লোগান, দেখা যায় সমর্থকদের ব্যাপক উৎসাহ ও নির্বাচনী উন্মাদনা।

র‍্যালির মাঝপথে রোড শো করেন প্রার্থী বিল্লু জমাতিয়া। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে উন্নয়নের বার্তা তুলে ধরেন তিনি। পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন এবং আত্মনির্ভর এডিসি গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

র‍্যালির সূচনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, “সন্ত্রাস দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। মানুষ শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিতে চায় এবং সেই পরিবেশেই বিজেপির পক্ষে রায় দেবে।”

নির্বাচনের প্রাক্কালে এই বিশাল বাইক র‍্যালিকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটের আগে চণ্ডীপুরে জোরকদমে মনোনয়ন জমা, নজরে চার এডিসি ভিলেজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকে শুরু হয়েছে বিভিন্ন…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top