News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসিতে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা : সাংসদ রাজীব
Image

এডিসিতে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা : সাংসদ রাজীব

আগরতলা, ১ এপ্রিল : গত ৫ বছর তিপরা মথার শাসনকালকে এডিসিতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। একটি বড় উন্নয়নমূলক কাজের নাম বলতে পারবেন না তাঁরা। তাই উপজাতি এলাকার মানুষ বিজেপির উন্নয়নমূলক ভাবনায় আস্থা রাখতে শুরু করেছেন। এডিসিতে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। আজ ২৭ নং পূর্ব মুহুরিপুর-ভুরাতলি টিটিএএডিসি কেন্দ্রের সাব্রুম পোয়াংবাড়িতে আয়োজিত নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

এদিন ওই এলাকার ২৯টি পরিবারের মোট ১১৪ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
প্রদেয় বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।

এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, এই যোগদান প্রমাণ করে যে উপজাতি এলাকার মানুষ বিজেপির উন্নয়নমূলক ভাবনায় আস্থা রাখতে শুরু করেছেন।
মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহই প্রমাণ করে যে, এবারের এডিসি নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা মাত্র।

তিনি তিপরা মথার পাঁচ বছরের শাসনকালকে কড়া ভাষায় আক্রমণ করে দাবি করেন, এই সময়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন একটি বড় উন্নয়নমূলক কাজের নাম বলতে পারবেন? তিনি বলেন, সড়ক যোগাযোগ, পানীয় জলের ব্যবস্থা, প্রধানমন্ত্রীর আবাস যোজনা-এর মাধ্যমে বাসস্থান এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

শেষে তিনি সকলকে বিজেপি প্রার্থীদের সমর্থনে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী পাঁচ বছরে উপজাতি এলাকায় সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

Releated Posts

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top