News Flash

Image

‘বাইরের দলকে সমর্থন করবে না আসাম’, জেএমএম-কে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মা-র

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই তীব্রতর। এই আবহে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কে তীব্র কটাক্ষ করে বলেন, আসামের ভোটাররা কোনও ‘বাইরের’ দলকে সমর্থন করবে না।

ডুলিয়াজানে এক নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-র পরিচয় আসামের মানুষের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। “আসামের মানুষ জেএমএম-কে ভোট দেবে না। দলের নাম যদি ‘অসম মুক্তি মোর্চা’ হত, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারত,” মন্তব্য তাঁর।

এদিন কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রয়াত অসমীয়া সংগীতশিল্পী জুবিন গার্গ-এর উল্লেখ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, কোনও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়।

তাঁর বক্তব্য, “জুবিনকে নিয়ে দুই ধরনের মানুষ আছেন—একদল তাঁর সংগীত ও সংস্কৃতিতে অবদানকে সম্মান করেন, আরেকদল রাজনৈতিকভাবে বিষয়টি দেখেন।” কংগ্রেসকে ইস্তাহার থেকে জুবিন গার্গ সংক্রান্ত ‘ন্যায়বিচার’-এর প্রসঙ্গ বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

“জুবিনকে অসম্মান করা উচিত নয়। তাঁকে নির্বাচনী রাজনীতিতে টেনে আনা গ্রহণযোগ্য নয়,” স্পষ্ট মন্তব্য মুখ্যমন্ত্রীর।

একই সঙ্গে তিনি দাবি করেন, উন্নয়নমূলক কাজ ও তৃণমূল স্তরে সংযোগের ভিত্তিতে আসন্ন নির্বাচনে বিজেপি জোরালো জনসমর্থন পাবে বলে দল আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আসামে জাতীয় ও আঞ্চলিক দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা ও প্রচার তৎপরতা বেড়ে চলেছে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top