News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএএডিসি নির্বাচনে বিজেপির প্রচার গাড়ির যাত্রা শুরু
Image

টিটিএএডিসি নির্বাচনে বিজেপির প্রচার গাড়ির যাত্রা শুরু

আগরতলা, ১ এপ্রিল: আসন্ন টিটিএএডিসি নির্বাচনে বিজেপির প্রচার কার্যক্রমে গতি আনতে আজ প্রদেশ কার্যালয় প্রাঙ্গণে প্রচার গাড়ির যাত্রা শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা.) মানিক সাহার হাত ধরে এই প্রচার অভিযানের সূচনা করেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায় এবং বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই প্রচার অভিযান জনজাতি অধ্যুষিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। সেই ধারাবাহিকতায় টিটিএএডিসি এলাকার সর্বস্তরের মানুষ বিজেপির পাশে থাকবে বলেও আশাবাদী তিনি।

তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও উন্নয়নমুখী টিটিএএডিসি গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

Releated Posts

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের…

ByByReshmi Debnath Jul 3, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের সামনে এসইউসিআই-এর বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই:এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jul 3, 2026

মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে সমাজকল্যাণমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদকের কুফল থেকে…

ByByReshmi Debnath Jul 3, 2026

ছয় দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন, প্রসূতি পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি

আগরতলা, ২ জুলাই: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং সাম্প্রতিক পরিস্থিতিতে রোগীদের ভোগান্তি দূর করার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে ছয়…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top