News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইখোড়ায় নাবালিকা গৃহবধূ উদ্ধার, চাইল্ড লাইনের অভিযানে চাঞ্চল্য
Image

বাইখোড়ায় নাবালিকা গৃহবধূ উদ্ধার, চাইল্ড লাইনের অভিযানে চাঞ্চল্য

শান্তিরবাজার, ৩০ মার্চ: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এলাকায় নাবালিকা বিবাহের অভিযোগে এক কিশোরী গৃহবধূকে উদ্ধার করেছে চাইল্ড লাইন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা রতন নন্দীর ছেলে নিলেশ নন্দী এক নাবালিকা মেয়েকে নিয়ে সংসার করছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে দক্ষিণ জেলা চাইল্ড লাইনের আধিকারিকরা দ্রুত পদক্ষেপ নেন।
পরবর্তীতে চাইল্ড লাইনের টিমের সঙ্গে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের প্রতিনিধিরা, ডি সি এম কাকলী সাহার নেতৃত্বে, অভিযানে অংশ নেন। তাঁরা নিলেশ নন্দীর বাড়িতে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে নিরাপত্তার জন্য হোমে পাঠান।

তবে এই বিষয়ে ডি সি এম কাকলী সাহা সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। তাঁর এই নীরবতা ঘিরে উঠছে নানা প্রশ্ন।

উল্লেখ্য, নাবালিকা বিবাহ রোধে দক্ষিণ জেলা প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও, অভিযোগ উঠছে যে প্রশাসনের নজর এড়িয়ে এখনও এ ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, শুধুমাত্র নাবালিকাকে উদ্ধার করাই কি প্রশাসনের দায়িত্ব শেষ, নাকি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে?

ঘটনার পর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top