News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে গরু চুরি করতে গিয়ে দুর্ঘটনা, গ্রামবাসীদের হেফাজতে গরু ও অল্টো গাড়ি
Image

গভীর রাতে গরু চুরি করতে গিয়ে দুর্ঘটনা, গ্রামবাসীদের হেফাজতে গরু ও অল্টো গাড়ি

কৈলাসহর, ৩০ মার্চ: উনকোটি জেলার কৈলাসহরে হামিদপুর গ্রামে রবিবার গভীররাতে গরু চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। চুরি করে গরু নিয়ে পালানোর সময় একটি অল্টো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইরানি থানার অন্তর্গত ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামে রাত প্রায় ২টা নাগাদ ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে পালানোর সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে টিআর ০৫_ জি_০৩৮৭  নম্বরের অল্টো গাড়িটি রাস্তার নিচে উল্টে যায়।

দুর্ঘটনার শব্দে আশপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, গাড়িটি উল্টে পড়ে রয়েছে এবং তার ভিতরে দুটি গরু আটকে রয়েছে, তবে গাড়িতে কোনও ব্যক্তিকে পাওয়া যায়নি। অন্ধকারের সুযোগে চোরেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে গ্রামবাসীরা গরু দুটিকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

গ্রামবাসীদের দাবি, আটক গাড়িটি এর আগেও একাধিকবার গরু চুরির সঙ্গে যুক্ত ছিল। একই গাড়ি ব্যবহার করে বারবার চুরির ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ ওঠায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।
ঘটনার খবর পেয়ে গভীর রাতেই ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার সকালেও পুলিশ পুনরায় ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং গ্রামবাসীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত পলাতক চোরদের গ্রেপ্তার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top