News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি ভোটে জোর প্রচার তিপ্রা মথার, ২০২৮-কে লক্ষ্য করে মাঠে রুনিয়েল দেববর্মা
Image

এডিসি ভোটে জোর প্রচার তিপ্রা মথার, ২০২৮-কে লক্ষ্য করে মাঠে রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ মার্চ: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে তিপ্রা মথা দল। একই সঙ্গে ২০২৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই এখন থেকেই সংগঠনকে শক্তিশালী করার কৌশল নিচ্ছে দলটি।

রবিবার ১৪ বোধজংনগর–ওয়াকিনগর কেন্দ্রের তিপ্রা মথা মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা সিপাহী পাড়া ও টিংটাং এলাকায় ব্যাপক জনসমর্থন নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান। প্রচারের সময় তিনি আগামী ১২ এপ্রিল আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ভোটারদের কাছে।

এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী রুনিয়েল দেববর্মা, লেফুঙ্গা এলাকার দলীয় সভাপতি দীপক দেববর্মা, যুব সংগঠনের ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মা, নারী সংগঠনের নেত্রী সাগরিকা দেববর্মা সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

প্রচারের ফাঁকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুনিয়েল দেববর্মা বলেন, এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে এবং সবাই পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। তাঁর দাবি, তিপ্রাসা জনগণের অধিকার আদায় এবং তিপ্রাসা একর্ড বাস্তবায়নের লক্ষ্যে তিপ্রা মথা এই নির্বাচনে লড়াই করছে।

তিনি আরও বলেন, আগামী এডিসি নির্বাচনে আনারস প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়ে পরিষদ গঠনই আমাদের লক্ষ্য। একই সঙ্গে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ হয়ে ওঠার প্রস্তুতিও এখন থেকেই শুরু হয়েছে।

এদিকে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাহাড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে জোরদার প্রচার চালাচ্ছে, যার ফলে জনমত কোনদিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top