News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে টিএসআর গাড়ি ও টমটমের সংঘর্ষ, গুরুতর আহত ৬
Image

বিশালগড়ে টিএসআর গাড়ি ও টমটমের সংঘর্ষ, গুরুতর আহত ৬

বিশালগড়, ২৮ মার্চ: টিএসআরের গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে টিএসআর-এর এক হাবিলদারও রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনায় বিশালগড়ের হরিশনগর রেল ব্রিজের সামনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের হরিশনগর রেল ব্রিজের সামনে টিএসআরের গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৬ জন ব্যক্তি। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের হরিশনগর রেল ব্রিজের সামনে টিএসআরের গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৬ জন ব্যক্তি। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রয়েছেন বিশালগড় নেতাজি নগর এলাকার বাসিন্দা অঙ্কিতা চৌধুরী দাস (২৮) ও তাঁর কন্যা অস্মিতা দাস (৮)। এছাড়াও জিবিপি হাসপাতালে স্থানান্তরিত অন্যান্য আহতরা হলেন— দ্বীপ দাস (২৫), বাড়ি আগরতলার প্রতাপগর, সনঞ্জিতা সিনহা (৩৫), বাড়ি বিশালগড় বাইদ্যাদিঘি, টিএসআর ৯ নম্বর ব্যাটেলিয়ানের রঞ্জিত চন্দ্র রায় (৫৮), বাড়ি আমতলী এবং অটোচালক প্রদীপ বিশ্বাস (৪৩), বাড়ি বাধারঘাট চাড়িপাড়া।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top