News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনে ২৮ আসনেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা
Image

এডিসি নির্বাচনে ২৮ আসনেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা

আগরতলা, ২৪ মার্চ: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে সামনে রেখে অবশেষে ২৮টি আসনের সবকটিতেই প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৮টি আসনের প্রতিটিতেই প্রার্থী দেব। আগামী দু’দিনের মধ্যেই মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা।

তিনি আরও জানান, ২০২১ সালে আমরা ৯টি আসনে জয়ী হয়েছিলাম। এবার অধিকাংশ আসনে বর্তমান এমডিসিকেই পুনরায় টিকিট দেওয়া হয়েছে, শুধুমাত্র মাছমারা ও মনু-ছৈলেংটা আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

এছাড়াও, তিপরা মথা দল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করা সদাগর কলই ও অনন্ত দেববর্মাকেও প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগে তারা বিজেপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা তাদের দলে স্বাগত জানান।

উল্লেখ্য, ২০২১ সালের এডিসি নির্বাচনে শরিক দল আইপিএফটির সঙ্গে আসন সমঝোতার কারণে কম সংখ্যক আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। তবে এবারে আইপিএফটি কিংবা তিপরা মথার সঙ্গে কোনও জোট না করে এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

ঘোষিত তালিকা অনুযায়ী, দামছড়া-জম্পুই (এসটি) আসনে রবীন্দ্র রিয়াং, মাছমারা (সাধারণ) আসনে মঞ্জু রানি সরকার, দাসদা-কাঞ্চনপুর (সাধারণ) আসনে শৈলেন্দ্র নাথ, করমছড়া (এসটি) আসনে বিমল কান্তি চাকমা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তেমনি, ছাওমনু (এসটি) আসনে এসমেল জয় ত্রিপুরা, মনু-ছৈলেংটা (সাধারণ) আসনে সুকেশ দত্ত বরুয়া, দামছড়া-কচুছড়া (এসটি) আসনে বিপিন দেববর্মা, গঙ্গানগর-গন্ডাছড়া (এসটি) আসনে ভূমিকা নন্দ রিয়াং, হালাহলি-আশারামবাড়ি (এসটি) আসনে অনন্ত দেববর্মাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া কুলাই-চম্পাহাওর (এসটি) আসনে বিমল দেববর্মা, মহারানী-তেলিয়ামুড়া (এসটি) আসনে বিল্লো জমাতিয়া, রামচন্দ্রঘাট (এসটি) আসনে ডেভিড দেববর্মা, সিমনা-তামাকাড়ি (এসটি) আসনে ইন্দ্রজিৎ দেববর্মা, বোধজংনগর (এসটি) আসনে রনবীর দেববর্মা, জিরানিয়া (এসটি) আসনে অভিজিৎ দেববর্মা, মান্দাই-পুলিনপুর (এসটি) আসনে রাজেশ দেববর্মা, পেকুরজলা (এসটি) আসনে মাজি দেববর্মা, টাকারজলা-জম্পুইজলা (এসটি) আসনে নির্মল দেববর্মা, আমতলী-গোলাঘাটি (এসটি) আসনে কামরুজ দেববর্মা, কিল্লা-বাগমা (এসটি) আসনে অমর জমাতিয়া, মহারানী-চেল্লাগাং (এসটি) আসনে সম্রাট জমাতিয়া, কাঠালিয়া-মির্জা-রাজাপুর (এসটি) আসনে পদ্মলোচন ত্রিপুরা, অম্পিনগর (এসটি) আসনে স্বদাগর কলই, রাইমা ভ্যালি (এসটি) আসনে সমীর রঞ্জন ত্রিপুরা,
নতুনবাজার-মালবাসা (এসটি) আসনে অবীন্দ্র রিয়াং, বীরচন্দ্রনগর-কলশি (এসটি) আসনে সঞ্জীব রিয়াং, পূর্ব মহারানীপুর (এসটি) আসনে অভিজিৎ ত্রিপুরা এবং শিলাছড়ি (এসটি) আসনে কানজাজং মগ প্রার্থী হয়েছেন।

এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বিজেপির সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top