News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিইউএনএফ-এর জঙ্গি গ্রেফতার, নাশকতার বড় ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিশ
Image

টিইউএনএফ-এর জঙ্গি গ্রেফতার, নাশকতার বড় ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিশ

আগরতলা, ২০ মার্চঃ বিস্ফোরক সংক্রান্ত একটি গুরুতর মামলার তদন্তে বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে এক জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দামছড়া-কাঞ্চনপুর সড়কে টিএসআর ১৩তম ব্যাটালিয়নের টহলদারি দল সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে প্রথমে ভানলাল লিয়ানা রিয়াং ওরফে অর্ণজয় রিয়াং (৪৮)-কে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে টিইউএনএফ-এর সঙ্গে সংশ্লিষ্ট আপত্তিকর সামগ্রী উদ্ধার হয় এবং মামলায় জড়িত থাকার প্রমাণ মিললে তাকে ভাংমুন থানার হাতে তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ভাংঘমুন থানার মামলা রয়েছে। মামলা নং ২০২৫ভিজিএম০০৭।

তদন্তে উঠে এসেছে, ধৃত ব্যক্তি টিইউএনএফ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং পুলিশ বাহিনীর গাড়িকে লক্ষ্য করে নাশকতা ও বিস্ফোরণের পরিকল্পনা করছিল। এর মাধ্যমে নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালানো এবং অস্ত্র ও গোলা বারুদ লুটের ছক ছিল বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্তের কাছ থেকে সংগঠনের সিলমোহরসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় এর আগেও বৈদ্যুতিক ডেটোনেটর এবং ‘নিওগোল-৯০’ সহ বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছিল।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে এবং গোটা নেটওয়ার্ক ভেঙে ফেলার লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ত্রিপুরা পুলিশ বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top