News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তায় নেমে প্রতিবাদে এসপিও জওয়ানদের পরিবার, নিয়মিতকরণের দাবিতে এসপি’র দ্বারস্থ
Image

রাস্তায় নেমে প্রতিবাদে এসপিও জওয়ানদের পরিবার, নিয়মিতকরণের দাবিতে এসপি’র দ্বারস্থ

আগরতলা, ২০ মার্চঃ বিভিন্ন দাবিকে সামনে রেখে ঊনকোটি জেলায় এসপিও জওয়ানদের প্রায় ১০০টি পরিবারের সদস্যরা জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেছেন।

জানা গেছে, এদিন এসপিও জওয়ানদের পরিবারবর্গের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরে জেলা পুলিশ সুপার সুধম্বিকা আর-এর মাধ্যমে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। কর্মসূচিতে প্রায় ১০০ জন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন এবং তিন সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে দাবি সনদ জমা দেন।

প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে অনিশ্চিত কর্মপরিস্থিতির মধ্যে কাজ করে চলা এসপিও জওয়ানদের জন্য সামাজিক ও আর্থিক নিরাপত্তা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে চাকরি নিয়মিতকরণ, ন্যাশনাল পেনশন সিস্টেম চালু করা, বিভিন্ন ভাতা (অ্যালাউন্স) প্রদান এবং বীমা সুবিধা নিশ্চিত করা।

এ প্রসঙ্গে প্রতিনিধি দলের সদস্য রেশমী দেববর্মা বলেন, এসপিওদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

ডেপুটেশন প্রদানকারী পরিবারগুলির আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top