News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক, সোনামুড়া থানায় মামলা রুজু
Image

সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক, সোনামুড়া থানায় মামলা রুজু

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২০ মার্চ:
সীমান্তে নজরদারি জোরদারের মধ্যেই বক্সনগরের বাতাদোলা সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম তপন পাল (৫৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তপন পাল বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাতহাজারী থানার অন্তর্গত ফতেহাবাদ এলাকার চৌধুরীহাটের বাসিন্দা। তার পিতার নাম প্রয়াত ইন্দ্র ভূষণ পাল। এই ঘটনায় সোনামুড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি ২০২৫ সালের ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট এবং ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইনের অধীনে দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকায় নজরদারি আরও বাড়িয়েছে।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top