News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে উপনির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার, মাঠে নেমে জোরদার জনসংযোগে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী
Image

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার, মাঠে নেমে জোরদার জনসংযোগে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী

ধর্মনগর, ১৯ মার্চ : আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে বিজেপি প্রার্থী হিসেবে জহর চক্রবর্তীর নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমেছে গেরুয়া শিবির।

বৃহস্পতিবার সকাল থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে এলাকায় জনসংযোগ শুরু করেন জহর চক্রবর্তী। পাশাপাশি ‘ডোর-টু-ডোর’ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা যায় তাঁকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ—সব মিলিয়ে প্রচারে জনসংযোগকেই প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছেন তিনি।

প্রচার চলাকালীন জহর চক্রবর্তী জানান, পূর্বতন বিধায়কের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি ধর্মনগরকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

বিজেপির এই তৎপরতায় স্পষ্ট, উপনির্বাচনে কোনওরকম ঢিলেমি দিতে নারাজ দল। এখন দেখার, ভোটের ময়দানে জহর চক্রবর্তীর এই জোরদার প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ধর্মনগরের ভোটারদের ওপর।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top