News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফ্রিজ থেকে ভয়ঙ্কর বিপদ, অল্পেতে রক্ষা পেল গোটা পরিবার
Image

ফ্রিজ থেকে ভয়ঙ্কর বিপদ, অল্পেতে রক্ষা পেল গোটা পরিবার

আগরতলা, ১৫ মার্চ : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গোটা পরিবার। ওই ঘটনায় বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, আজ হঠাৎ বাড়ির ফ্রিজে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ফ্রিজটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন দেখে বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এই ঘটনায় বাড়ির মালিক কেবল সাহা ও তাঁর পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পান। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন বলে জানা গেছে।

ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো সতর্কতা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top