News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
Image

যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

আগরতলা, ১২ মার্চ : আজ সকালে বিশালগড় থানাধীন ভূঁইয়ারমাথা সড়কে একটি বড়সড় দুর্ঘটনা ঘটতে গিয়েও অল্পের জন্য এড়ানো যায়। যাত্রীবাহী সোনামুড়াগামী একটি বাসের সঙ্গে একটি বাইকের সংঘর্ষে বাইকটি বাসের নিচে ঢুকে পড়ে। তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে লাফ দিয়ে নেমে পড়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাইক চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সামনে থাকা যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে বাসের নিচে ঢুকে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে বাইক চালক দ্রুত লাফ দিয়ে সরে পড়েন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং দমকল বাহিনীকে খবর দেন। পরে রাস্তার মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত বাইকটি সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনায় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে বাইক চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top