News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনে ২৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের, ২০ জন নতুন মুখ
Image

এডিসি নির্বাচনে ২৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের, ২০ জন নতুন মুখ

আগরতলা, ৯ মার্চ: এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ২৮টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। একই সঙ্গে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে প্রার্থি তালিকার নাম ঘোষণা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মানিক দে সহ অন্যান্যরা।

এদিন মানিক দে বামফ্রন্ট ঘোষিত প্রার্থীদের নাম প্রকাশ করেছেন। তিনি বলেন,
দামছড়া–জম্পুই আসনে বীরেন্দ্র রিয়াং, কাঞ্চনপুরে রমাকান্ত নাথ, করমছড়ায় সাধন চাকমা, দামছড়া–কচুছড়ায় বদরভুম হালাম, ছামনুতে খুশিরাম ত্রিপুরা, মনুতে রাহুল দাস, রাইমাভ্যালীতে সুমতি রঞ্জন চাকমা, গন্ডাছড়া–গঙ্গানগরে ধানছামনি রিয়াং প্রতিদ্বন্দ্বীতা করবেন। তেমনি, আশারামবাড়ী–হালহালিতে করিম দেববর্মা, কুলাই–চামপাহাওরে অতুল দেববর্মা।

এছাড়াও তেলিয়ামুড়া–মহারানী আসনে রতন কিশোর জমাতিয়া, রামচন্দ্রঘাটে সমরেশ দেববর্মা, মান্দাই–পুলিনপুরে সূর্য দেববর্মা, জিরানিয়ায় রাধাচরণ দেববর্মা, সিমনা–তমাকারিতে অমূল্য দেববর্মা, বোধজংনগর–ওয়াকীনগরে সঞ্জীত দেববর্মা, পেকুয়ারজলা–জন্মেজয়নগরে ব্রজলাল দেববর্মা, টাকারজলা–জম্পুইজলায় বেনিলাল দেববর্মা এবং আমতলী–গোলাঘাটিতে বৃন্দা দেববর্মাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।

অন্যদিকে বাগমা আসনে অমৃত সাধন জমাতিয়া, নতুনবাজার–মালবাসায় মগেন্দ্র রিয়াং, মহারানী–চেলাগাংয়ে হারাধন জমাতিয়া, অম্পিতে পৃথ্বীরাজ কলই, বীরচন্দ্র–কলসিতে নরেন্দ্র রিয়াং, কাঠালিয়া–মির্জা–রাজাপুরে পরীক্ষিত মুরাসিং, পূর্ব মুহুরীপুর–ভুরাতলিতে বরজং ত্রিপুরা এবং শিলাছড়ি–মনুবনকুল আসনে উচাথৈ মগকে প্রার্থী করা হয়েছে।

তিনি আরও বলেন, তবে মাছমারা আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি বলে বামফ্রন্ট সূত্রে জানা গেছে। শীঘ্রই সেই নামও প্রকাশ করা হবে। তেমনি, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন । ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, মোট ২৮ জন প্রার্থীর মধ্যে ২০ জনই নতুন মুখ। নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েই বামফ্রন্ট এই তালিকা প্রকাশ করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top