News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্ব নারী দিবসে ১১ দফা দাবিতে জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান গার্লস প্রাউটিস্টের
Image

বিশ্ব নারী দিবসে ১১ দফা দাবিতে জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান গার্লস প্রাউটিস্টের

আগরতলা, ৯ মার্চ: বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীর জাগরণ, উত্তরণ ও কল্যাণের লক্ষ্যে ১১ দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের নিকট প্রদান করেছে গার্লস প্রাউটিস্ট-এর ত্রিপুরা রাজ্য শাখা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সৃষ্টির সূচনালগ্ন থেকেই সমাজ গঠনে নারীরা পুরুষের সহযোদ্ধা, সমব্যথার অংশীদার এবং উন্নয়নের অন্যতম কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আধুনিক যুগে শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রায় পুরুষের সমকক্ষ হয়ে উঠেছেন। কবি কাজী নজরুল ইসলাম-এর ভাষায়, বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক নর।

তবে সংগঠনের দাবি, এতকিছুর পরও বর্তমান ভোগবাদী সমাজব্যবস্থার প্রভাবে নারীরা এখনও নানা ক্ষেত্রে নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনা ও শোষণের শিকার হচ্ছেন। নারী অধিকার সুরক্ষার জন্য রাজ্য ও কেন্দ্রীয় স্তরে বিভিন্ন আইন প্রণীত হলেও বাল্যবিবাহ, কন্যাভ্রূণ হত্যা এবং পণ বা যৌতুক প্রথা পুরোপুরি বন্ধ করা যায়নি। পাশাপাশি ধর্ষণের মতো নৃশংস ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে বলে তারা উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটে নারী সচেতনতা বৃদ্ধি, তাদের সামগ্রিক উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গার্লস প্রাউটিস্ট বিশ্বব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সেই উদ্দেশ্যেই পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে নিম্নলিখিত ১১ দফা দাবি পেশ করা হয়েছে— শিক্ষা, কর্মসংস্থানসহ সমাজের সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রদান করতে হবে। নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করতে হবে। প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাদানের দায়িত্ব নারীদের উপর অর্পণ করতে হবে। নারী ধর্ষণকে নারী হত্যার সমতুল্য অপরাধ হিসেবে বিবেচনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। টিভি, ভিডিও, সিনেমা ও বিজ্ঞাপনে নারীদেহের নগ্ন বা অশ্লীল উপস্থাপন এবং যৌন উদ্দীপক অসংস্কৃতি প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। পণ ও যৌতুক প্রথা সমাজ থেকে সমূলে উচ্ছেদ করতে হবে।
বিদ্যালয় স্তর থেকেই নারীদের আত্মরক্ষার জন্য জুডো, ক্যারাটে প্রভৃতি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
পঞ্চায়েত স্তর থেকে লোকসভা পর্যন্ত নারীদের জন্য পুরুষদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top