News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ ব্রু শরণার্থীদের
Image

পানীয় জলের দাবিতে গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ ব্রু শরণার্থীদের

আগরতলা, ৯ মার্চ: পানীয় জলের দাবিতে গন্ডাছড়া-অমরপুর সড়কের ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের সামনে সড়ক অবরোধে বসেছেন ব্রু শরণার্থীরা। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের জেরে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে বহু যানবাহন মাঝপথে আটকে পড়ে এবং সাধারণ যাত্রী থেকে শুরু করে গাড়ি চালকরা চরম হয়রানির শিকার হন।

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ক্যাম্প এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। বারবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন বলে জানান।

এদিকে অবরোধের ফলে গুরুত্বপূর্ণ গন্ডাছড়া-অমরপুর সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। তবে ঘটনার খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোনও প্রশাসনিক আধিকারিককে দেখা যায়নি, ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top