News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরে মিনি ট্রাক থেকে ১১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, চালক পলাতক
Image

কমলপুরে মিনি ট্রাক থেকে ১১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, চালক পলাতক


আগরতলা, ৮ মার্চ: রবিবার কমলপুর থানার অন্তর্গত শ্রীরামপুর নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে একটি মিনি ট্রাক থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় গাড়ির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন শ্রীরামপুর নাকা পয়েন্টে নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি মিনি ট্রাককে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে কিছু দূর গিয়ে গাড়িটি রাস্তার ধারে ফেলে রেখে চালক পালিয়ে যায়।

এরপর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন চেম্বার থেকে ১১টি প্যাকেটে রাখা মোট ১১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর মিনি ট্রাকটি আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কমলপুর থানার পুলিশ। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top