News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক লাফে বাড়ল রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম, দিশেহারা ভোক্তরা
Image

এক লাফে বাড়ল রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম, দিশেহারা ভোক্তরা

আগরতলা, ৭ মার্চ : সাধারণ মানুষের উপর আরও এক দফা মূল্যবৃদ্ধির চাপ পড়ল। হঠাৎ করেই বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গৃহস্থালি এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যবহারের এলপিজি গ্যাসের দামও বাড়ানো হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি ১১৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মাথায় বাড়তি বোঝা পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর এর প্রভাব আরও বেশি পড়বে। হঠাৎ করে এই মূল্যবৃদ্ধির খবরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ব্যক্তি বলেন, পূর্বে গৃহস্থালি এলপিজি গ্যাসের দাম ৯৭৮ টাকা ৪০ পয়সা ছিল। এখন তা বেড়ে ১০৩৮ টাকা হয়েছে। সিলিন্ডার প্রতি ৬০ টাকা বৃদ্ধি হয়েছে। তেমনি, বাণিজ্যিক গ্যাসের দাম পূর্বে ছিল ২২৫৫ টাকা ছিল। এখন তা বেড়ে ২৩৬৯ টাকা হয়েছে।

Releated Posts

কৈলাসহর বন দপ্তরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বিধায়ক বিরজিত সিনহার

কৈলাসহর, ৬ জুন: কৈলাসহর বন দপ্তরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা। শনিবার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

রাঘনা সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, বাংলাদেশে পাচারের আশঙ্কা

ধর্মনগর, ৬ জুন: উত্তর জেলার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯৭ ব্যাটালিয়নের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। শনিবার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে আজ ধর্মনগরে আকস্মিক পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা

আগরতলা, ৬ জুন: রেগার কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিক। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 6, 2026
Scroll to Top