News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশন, শেষ ২৫ মার্চ
Image

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশন, শেষ ২৫ মার্চ

আগরতলা, ৬ মার্চ: আগামী ১৩ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ৯ দিনের ওই অধিবেশন চলবে ২৫ মার্চ পর্যন্ত। আজ বিজনেস এডভাইজারি কমিটির(বিএসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, আজ বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজী বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। সে মোতাবেক ১৩ মার্চ অধিবেশনের প্রথম দিনে শুরুতেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। আগামী এক বছরের রাজ্য সরকার বিভিন্ন কাজের রূপরেখা নিয়ে আলোচনা হবে। এছাড়া, বাজেট অধিবেশনে তিনটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার।

এদিন তিনি আরও বলেন, অধিবেশনের প্রথমদিন রাজ্যপালের ভাষণ শেষে প্রয়াত অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে। সম্ভবত শোক প্রস্তাব শেষে ওই দিনের জন্য সভা মুলতবি করা হবে। রতন লাল নাথ আরও জানান, ১৬ মার্চ অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট এবং ২০২৫–২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট বিধানসভায় উপস্থাপন করবেন। বাজেট উপস্থাপনের পর তিনি বাজেট সংক্রান্ত ভাষণ দেবেন।

তিনি বলেন, বাজেট ভাষণের পরবর্তী দিন তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস বিল (মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য), টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স ইউনিভার্সিটি বিল। এছাড়া অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে, যা দুই দিন ধরে চলবে। ১৯ মার্চ বিরোধী দলের নেতা বাজেটের উপর বক্তব্য রাখবেন।

মন্ত্রী জানান, ২০, ২৩ ও ২৪ মার্চ বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে এবং ২৫ মার্চ শেষ দিনে আলোচনার পর বাজেট পাস করা হবে।

তিনি আরও বলেন, এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য সিটটিং ডে ৯ দিন রাখা হয়েছে এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটির সকল সদস্যের সম্মতিতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top