News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোর্খাবস্তিতে এআরডিডি দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস
Image

গোর্খাবস্তিতে এআরডিডি দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ৬ মার্চ : দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোর্খাবস্তিতে এআরডিডি দপ্তরের উদ্যোগে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”-র অঙ্গ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদান করেন।

শিবিরটির উদ্বোধন করেন রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দপ্তরের আধিকারিকরা।

এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক উদ্যোগ। এ ধরনের মহতী কর্মসূচি গ্রহণ করার জন্য তিনি দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানান। পাশাপাশি শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের সম্মানিতও করেন তিনি। এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top