News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুব মোর্চার মন্ডল সভাপতির বাড়িতে হামলা, প্রতিবাদে রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধে বিজেপি মহিলা মোর্চা
Image

যুব মোর্চার মন্ডল সভাপতির বাড়িতে হামলা, প্রতিবাদে রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধে বিজেপি মহিলা মোর্চা

আগরতলা, ৬ মার্চ: যুব মোর্চার মন্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে আজ রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধে সামিল হয়ছেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকেরা।

অভিযোগ, বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ প্রায় শতাধিক তিপ্রা মথা কর্মী-সমর্থক রামচন্দ্রঘাট যুব মোর্চার মন্ডল সভাপতি রুপক ঘোষের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতরভাবে আহত হন রুপক ঘোষ এবং তাঁর বৃদ্ধা মা মীরা ঘোষ। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, আগামী ৮ মার্চ রামচন্দ্রঘাটে যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। সেই র‍্যালি ব্যর্থ করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের।

এছাড়াও বিজেপি নেতৃত্বের অভিযোগ, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের আগে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে বিরোধীরা এ ধরনের হামলার পথ বেছে নিচ্ছে। তাদের দাবি, ইতিমধ্যেই তিপ্রা মথা ছেড়ে বহু কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। এর আগেও বিজেপি কর্মী-সমর্থকদের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আজ এরই প্রতিবাদে রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধে সামিল হয়ছেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকেরা।তাঁদের দাবি, শতাধিক তিপ্রা মথা কর্মী-সমর্থক রামচন্দ্রঘাট যুব মোর্চার মন্ডল সভাপতি রুপক ঘোষের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতরভাবে আহত হন রুপক ঘোষ এবং তাঁর বৃদ্ধা মা মীরা ঘোষ। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়ার পরও অভিযুক্তদের আটক করেনি। পুলিশকে আজ সকলা নয়টার মধ্যে অভিযুক্তদের আটক করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। অতিসত্বর অভিযুক্তদের আটক করা না হলো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top