News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
Image

রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা

কৈলাসহর, ৫ মার্চ: দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের কাজ শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে ঊনকোটি জেলার কৈলাসহরের নূরপুর চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা নূরপুর চৌমুহনীর চারটি সংযোগকারী রাস্তা অবরোধ করে বসেন। ফলে চারদিকের যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টেন্ডার সংক্রান্ত নানা সমস্যার কারণে এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু করা হচ্ছে না। অনেক আগেই রাস্তা নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলেও এখনও পর্যন্ত বাস্তবে কোনও কাজ শুরু হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

গ্রামবাসীদের দাবি, এখন শুকনো মরশুম চললেও কাজ শুরু না হলে বর্ষা এলেই আর রাস্তা নির্মাণ সম্ভব হবে না। তাতে এলাকার মানুষকে আরও দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হবে। অবরোধের কারণে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিন বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছিল, ফলে ছাত্রছাত্রীদেরও চরম সমস্যায় পড়তে হয় এবং অনেকের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিক ও মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত কাজ শুরু না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

শিক্ষা ও জাতীয় চেতনার মিলনক্ষেত্র, ফকিরমুড়ায় মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরের শুভ উদ্বোধন মোহন ভাগবত হাত ধরে

আগরতলা, ২১ এপ্রিল: আধ্যাত্মিকতা ও সেবার এক অনন্য সমন্বয়ে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত ফকিরমুড়া গ্রাম এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

বিলোনিয়ায় মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে পূর্ত সচিব, বর্ষার আগেই কাজ শেষের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল:বিলোনিয়া মহকুমার মুহুরী নদীর বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরণ…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

কোনোভাবেই হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, অতীতের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ এপ্রিল: অতীতেও বিভিন্ন সরকারের আমলে নির্বাচনোত্তর হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু এ ধরনের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায়

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায় আগরতলা, ২১ এপ্রিল: সোমবার গভীর রাতে মনুবনকুলের নূতনবাজার এলাকায় অবস্থিত বিজেপির…

ByByReshmi Debnath Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top