News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির চাপের রাজনীতির ফল নীতীশের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত: তেজস্বী যাদব
Image

বিজেপির চাপের রাজনীতির ফল নীতীশের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত: তেজস্বী যাদব

পাটনা, ৫ মার্চ: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনার মধ্যেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বিজেপির চাপের রাজনীতির কারণেই নীতীশ কুমারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে।

বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তেজস্বী যাদব বলেন, “নীতীশ কুমার রাজ্যসভায় যাচ্ছেন, আমরা তাঁর প্রতি সম্পূর্ণ সহানুভূতি জানাই। আমরা জানি তাঁর উপর কী পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা যদি তাঁর পাশে থাকতাম, তাহলে হয়তো তাঁকে এই অবস্থার মুখোমুখি হতে হত না।”

প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিহার বিধানসভা নির্বাচনের সময় একটি “সম্পূর্ণ ষড়যন্ত্র” করা হয়েছিল এবং সেখানে অর্থবল ও প্রশাসনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল।

তিনি বলেন, “যেভাবে অর্থবল ব্যবহার করা হয়েছে এবং গোটা প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছে, তাতে আমরা পুরো ব্যবস্থার বিরুদ্ধেই নির্বাচন লড়েছি।”

তেজস্বী দাবি করেন, বিহারেও মহারাষ্ট্রের মতো রাজনৈতিক কৌশল প্রয়োগের চেষ্টা হয়েছে। তাঁর কথায়, “আমরা তখনই বলেছিলাম, মহারাষ্ট্র মডেলকে আরও সূক্ষ্মভাবে বিহারে প্রয়োগ করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীকে কার্যত “হাইজ্যাক” করা হয়েছে এবং বিজেপির সমর্থনে যে কেউ মুখ্যমন্ত্রী হলে তিনি শুধু “রাবার স্ট্যাম্প” হয়ে থাকবেন।

তেজস্বী বলেন, “আমরা শুরু থেকেই বলেছি মুখ্যমন্ত্রীকে হাইজ্যাক করা হয়েছে, এখন তা প্রমাণিত হয়েছে। বিজেপির মুখ্যমন্ত্রী যে-ই হন না কেন, তিনি শুধু রাবার স্ট্যাম্প হবেন। এটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

পরিস্থিতি ব্যাখ্যা করতে একটি উপমা ব্যবহার করে তিনি বলেন, “নীতীশজিকে বর বানিয়ে ঘোড়ায় তোলা হয়েছে, কিন্তু বিয়ের ফেরা অন্য কারও সঙ্গে হবে।”

তেজস্বীর অভিযোগ, বিজেপি এতটাই চাপ তৈরি করেছে এবং মানসিকভাবে নীতীশ কুমারকে এমনভাবে চাপে ফেলেছে যে শেষ পর্যন্ত তাঁকে নিজেই পদ ছাড়তে বাধ্য হতে হয়েছে।

বিজেপিকে নিশানা করে তিনি আরও দাবি করেন, বিভিন্ন রাজ্যে মিত্রদলগুলিকে দুর্বল করার চেষ্টা করে দলটি। উদাহরণ হিসেবে তিনি এআইএডিএমকে, শিবসেনা, শিরোমণি আকালি দল, পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল-এর কথা উল্লেখ করেন।

তাঁর দাবি, “উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সব জায়গায় বিজেপি তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top